১৫ জুন থেকে রাজ্যজুড়ে জনকল্যাণ শিবির, এক ছাদের তলায় ৫৫টি সরকারি প্রকল্পের সুবিধা


 ১৫ই জুন থেকে রাজ্যে শুরু হচ্ছে জনকল্যাণ শিবির, একসঙ্গে মিলবে ৫৫টি সরকারি প্রকল্পের সুবিধা



রাজ্যের সাধারণ মানুষের জন্য বড় সুখবর। আগামী ১৫ জুন থেকে ১৭ জুন ২০২৬ পর্যন্ত রাজ্যজুড়ে শুরু হতে চলেছে জনকল্যাণ শিবির। 



এই বিশেষ শিবিরের মাধ্যমে সাধারণ মানুষ এক জায়গাতেই বিভিন্ন সরকারি প্রকল্পে আবেদন, নথি সংশোধন এবং সরকারি পরিষেবা গ্রহণের সুযোগ পাবেন।



 সরকার জানিয়েছে, মোট ৫৫টি গুরুত্বপূর্ণ কেন্দ্র ও রাজ্য সরকারি প্রকল্পের সুবিধা এই শিবিরের মাধ্যমে পৌঁছে দেওয়া হবে। 



জনকল্যাণ শিবিরের মূল উদ্দেশ্য হল সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি পরিষেবা পৌঁছে দেওয়া। অনেক সময় বিভিন্ন প্রকল্পের জন্য আলাদা আলাদা দপ্তরে যেতে হয়, ফলে সাধারণ মানুষকে ভোগান্তির শিকার হতে হয়। এই সমস্যার সমাধান করতেই রাজ্যজুড়ে এই বিশেষ শিবিরের আয়োজন করা হচ্ছে। 



এই শিবিরে কৃষক, ছাত্রছাত্রী, শ্রমিক, মহিলা, প্রবীণ নাগরিক এবং ক্ষুদ্র ব্যবসায়ী—সকলের জন্য বিভিন্ন প্রকল্পের সুবিধা পাওয়া যাবে। 



এর মধ্যে রয়েছে PM-Kisan, কিষান ক্রেডিট কার্ড, আয়ুষ্মান ভারত, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, ই-শ্রম, অন্নপূর্ণা যোজনা, কন্যাশ্রী, ঐক্যশ্রী, মুদ্রা লোন, PM-Vishwakarma, PM-SVANidhi সহ আরও বহু গুরুত্বপূর্ণ প্রকল্প। 



জনকল্যাণ শিবিরে যাওয়ার সময় আবেদনকারীদের সঙ্গে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, ব্যাংক পাসবই, পাসপোর্ট সাইজ ছবি, শিক্ষাগত যোগ্যতার নথি, কাস্ট সার্টিফিকেট এবং প্রয়োজন অনুযায়ী জমির নথি নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এতে আবেদন প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হবে। 



যাঁরা এখনও বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পাননি বা আবেদন করতে চান, তাঁদের জন্য এই জনকল্যাণ শিবির একটি বড় সুযোগ হতে চলেছে। 



১৫, ১৬ ও ১৭ জুন নিকটবর্তী ব্লক অফিস বা পৌরসভার নির্ধারিত ক্যাম্পে গিয়ে সরাসরি আবেদন করা যাবে বলে জানানো হয়েছে


Post a Comment

0 Comments